০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
আলাস্কায় মাঝ আকাশে দুই উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:৩৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
- / 58
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের মাঝ আকাশে দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষে সাত জন মারা গেছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় রিপাবলিকান আইনপ্রণেতা গ্যারি নোপ।
আলাস্কা স্টেট ট্রুপসের বিবৃতিতে বলা হয়, কেনাই পেনিনসুলার সলডটনা শহরের বিমানবন্দরের কাছে উড়োজাহাজ দুটি বিধ্বস্ত হয়।
দুই বিমানের একটিতে একাই ছিলেন স্থানীয় রিপাবলিকান আইনপ্রণেতা গ্যারি নোপ। অন্যটিতে পাইলট ছাড়াও চার জন পর্যটক ও একজন গাইড ছিলেন।
আরোহীদের মধ্যে ছয় জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।





















