এখনও পাটুরিয়া ঘাটে আটকে আছেন ঈদে ঘরমুখো মানুষ
- প্রকাশ : ০৪:২২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
- / 60
অনলাইন ডেস্ক
আজ শনিবার ঈদের দিন সকালেও পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় থাকতে দেখা যায় ঈদে ঘরমুখো মানুষদের।
ঢাকা-আরিচা মহাসড়ক ও ফেরিঘাটে প্রায় ২০ ঘণ্টা আটকে থাকার পর অধিকাংশ যাত্রী বাড়িতে পৌঁছতে পারলেও এখনও ঘাটে আটকা আছে তিন শতাধিক গাড়ি ও যাত্রী।
তবে, আজ বেলা ১২টার মধ্যে আটকে পড়া যাত্রী ও যানবাহন ফেরি পার হয়ে যেতে পারবে বলে জানান মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
এস এম ফেরদৌস বলেন, ‘শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ বন্ধ থাকায় ওই পথের যাত্রী ও যানবাহন পাটুরিয়া-দৌলতদিয়া পথে আসাতেই পাটুরিয়া ঘাটে গাড়ির লাইন দীর্ঘ হয়ে যায়।
বিআইডব্লিউটিসি’র পাশাপাশি তিনি ও তার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, আনসার ও দমকল বাহিনীর সদস্যরা ঘাটে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে আরও বলেন, ‘এর ফলে হাজার হাজার গাড়ি রাতেই পার করা সম্ভব হয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘ছোট-বড় মোট ১৬টি ফেরির মধ্যে ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি পারাপার স্বাভাবিক আছে।





















