চট্টগ্রামের হাটে খুঁটি আছে হাজার হাজার, গরু নেই!
- প্রকাশ : ০৩:৪৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
- / 40
অনলাইন ডেস্ক
শেষ মুহূর্তে এসে চট্টগ্রামের হাটগুলোতেও কোরবানির পশুর সঙ্কট। যেগুলো আছে সেগুলোর দামও আকাশচুম্বি। গত কয়েকদিনের মন্দাভাবের পর হঠাৎ গরুর চাহিদা বাড়ার কারণেই এমন দশা বলে মনে করেন বিক্রেতারা।
একটি গরু বাজারে ঢুকলেই গরুর রশি ধরে টানাটানি শুরু হয়ে যায়। গরুর পেছনে ছুটতে শুরু করেন শত শত ক্রেতা। বড়, সুন্দর কিংবা মোটা এমন কোনো চাহিদা নেই। গরু হলেই চলে।
এক ক্রেতা বলেন, কেনার জন্য মানুষ আছে, কিন্তু গরু নাই।
আরেক ক্রেতা বলেন, অনেকে কোরবানি করবে না বলা হয়েছিল প্রথম দিক দিয়ে। এখন দেখতেছি সবাই কম আর বেশি কোরবানি করতেছে।
বাজারে গরু বাঁধার খুঁটি আছে হাজার হাজার। কিন্তু গরু নেই একটিও। দামও আকাশচুম্বি।
অন্য আরেক ক্রেতা বলেন, বিক্রেতারা একটি গরুতে কমপক্ষে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা লাভ করতেছে।
এদিকে এক বিক্রেতা বলেন, উত্তর বঙ্গে বন্যা থাকার কারণে ব্যাপারিরা গরু কিনে আনতে পারে নাই।
বন্যা ও করোনার কারণে গরু কম আসায় এমন সংকট বলে জানালেন ইজারাদার।





















