০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
কুড়িগ্রামে “চলো আলোর পথে ” এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:৩৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
- / 36
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় চলো আলোর পথে সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ শে জুলাই )বিকেলে উপজেলার বুড়াবুড়ি, ধরণীবাড়ি ও হাতিয়া ইউনিয়নের কদমতলা সরকার বাজার সংলগ্ন মর্ডান ইসলামিয়া কিন্ডার গার্ডেন স্কুল মাঠে শতাধিক বন্যার্ত ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন “চলো আলোর পথে” এর প্রতিনিধি আব্দুর রাজ্জাক সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রভাষক মতিউর রহমান মুকুল, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এর বিএম নজরুল ইসলাম, মন্ডল হাট মহাবিদ্যালয় এর অফিস সহায়ক আমিনুল ইসলাম ,নূরনবী মিয়া, আলহাজ্ব সুলতান আলী, ব্যবসায়ী দেলোয়ার রহমান, সাহেব আলী বাবু, হাদিউজ্জামান শাবু প্রমুখ।





















