১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মৌলভীবাজারে ৬০টি পানকৌড়ি উদ্ধার
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:৩৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / 43
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের জেলার বড়লেখা উপজেলা থেকে ৬০টি পানকৌড়ি উদ্ধার করেছে বন বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বন বিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বলেন, ‘গতকাল রাতে উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরের পাড়ে কাননগোবাজার এলাকায় একটি নৌকা থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে নৌকায় রেখে শিকারিরা পালিয়ে গিয়েছিল। পাখিদের অভয়াশ্রম ‘হাল্লা পাখিবাড়ি’ থেকে ফাঁদ পেতে পানকৌড়িগুলো শিকার করা হয়েছিল।
মো. শামীম আল ইমরান আরও বলেন, ‘গত রাতে পাখিগুলো ছেড়ে দেওয়া হয়। শিকারিদের তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।





















