১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামায়াত সকাল ৭ টায়

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৭:৫৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
  • / 59

অনলাইন ডেস্ক
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামায়াত সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ বছর জাতীয় মসজিদে ঈদের দিনে ছয়টি জামায়াত অনুষ্ঠিত হবে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য নির্দেশিকা বজায় রেখে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
প্রথম ঈদের জামায়াতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।
প্রথম জামায়াতের পরে দ্বিতীয়টি সকাল ৭টা ৫০ মিনিটে, পরের চারটি জামায়াত যথাক্রমে সকাল ৮টা ৪৫, ৯টা ৩৫, সাড়ে ১০টা ও বেলা ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সোমবার সরকার বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত প্রেক্ষাপটে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার নামাজের জামায়াতও খোলা জায়গার পরিবের্ত নিকটস্থ মসজিদে আদায়ের জন্য আহ্বান জানিয়েছে।
ঈদের নামাজের জামায়াতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।
প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।
করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে ওজুর স্থানে সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে এবং মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে।
ঈদের নামাজের জামায়াতে আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।
শিশু, বৃদ্ধ, যে কোনো ধরনের অসুস্থ ব্যক্তি ও অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিদের ঈদের নামাজের জামায়াতে অংশগ্রহণ করা যাবে না।
করোনা সংক্রমণ রোধে মসজিদে জামায়াত শেষে কোলাকুলি ও পরস্পর হাত মেলানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।
করোনা মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য খতিব ও ইমামগণকে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় নির্দেশের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য ইমাম ও মসজিদগুলোর পরিচালনা কমিটিকে আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামায়াত সকাল ৭ টায়

প্রকাশ : ০৭:৫৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০