১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
হাতিয়ায় অস্ত্রসহ রাসেলবাহিনীর প্রধান গ্রেফতার
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / 40
মোজাম্মেল হক, চাটখিল(নোয়াখালী)
দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্ত্রসহ মো. রাসেল (২৮) নামে এক দস্যুকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। এসময় ঘটনাস্থল থেকে শুটারগান, একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও ৩টি বগিদা জব্দ করা হয়েছে।বুধবার (২৯ জুলাই) ভোর রাতে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফকির খালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে হাতিয়া কোস্টগার্ড।রাসেল নিঝুম দ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং রাসেলবাহিনীর প্রধান।হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিঝুম দ্বীপের ফকির খালে দস্যু রাসেলের নেতৃত্বে তার বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ফকির খালে অবস্থান নেয়।এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যু রাসেল বাহিনীর সদস্যরা পালিয়ে যাওয়ার সময় বাহিনীর প্রধান রাসেলকে অস্ত্রসহ আটক করা হয়। তিনি আরো জানান, রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে।
























