০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব নিলেন ট্রান্সকম গ্রুপের নতুন চেয়ারম্যান-প্রধান নির্বাহী

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৪:৫৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
  • / 66

অর্থনীতি ডেস্ক
ট্রান্সকম গ্রুপের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান। এর আগে গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
এছাড়া প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করবেন লতিফুর রহমান-শাহনাজ রহমান দম্পতির মেয়ে গ্রুপের আরেক পরিচালক সিমিন রহমান। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) নির্বাহী সদস্যও তিনি। 
গতকাল রোববার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ট্রান্সকম লিমিটেড। গ্রুপের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে তাঁরা এ দায়িত্ব পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপের সব কম্পানি ও সহযোগী কম্পানির পরিচালনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দায়িত্বও পালন করবেন সিমিন রহমান। তিনি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের এমডির দায়িত্ব পালনের পাশাপাশি গ্রুপের অন্যান্য কম্পানির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Please Share This Post in Your Social Media

দায়িত্ব নিলেন ট্রান্সকম গ্রুপের নতুন চেয়ারম্যান-প্রধান নির্বাহী

প্রকাশ : ০৪:৫৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০