জেলা প্রশাসনের উদ্যোগে Wear Your Mask Campaign আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের
- প্রকাশ : ০২:০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / 35
হৃদয় আহমেদ, ময়মনসিংহ
“স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি
করোনা বিস্তার রোধ করি”
“Wear Your Mask Campaign”সবাই একসাথে,একযোগে সর্বত্র আপনার এলাকায় নিজে যুক্ত হোন,অন্যকে যুক্ত করুন।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) আনন্দমোহন কলেজে Wear Mask Campaign অনুষ্ঠিত হয়।
জানাযায়,জেলা প্রশাসনের উদ্যোগে কলেজের অধ্যক্ষ মহোদয়ের সহযোগিতায় ,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব মো.ইকরামুল হক টিটু’র দিকনির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ আনন্দ মোহন কলেজ শাখা কর্তৃক এই প্রোগ্রাম আয়োজন করা হয়৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শিক্ষক এস এম আরিফুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিক্ষক জনাব মোশাররফ হোসেন ,উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো: আতিকুর রহমান, ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মো: আব্দুল মান্নান, শিক্ষক মন্ডলী।
কলেজে শাখা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান সবুজ বলেন গত ২১শে জুলাই সারাদেশে ১২ ক্ষেত্রে মাক্স পড়া বাধ্যতামূলক করা হয় আর সেই ধারাবাহিকতায় আমাদের জেলা প্রশাসন এবং আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের দিকনির্দেশনা আমরা আয়োজন করি উক্ত কর্মসূচি , তাছাড়া মার্চ মাসের শুরু থেকে আমরা কলেজে শাখা ছাত্রলীগ করোনা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি,হ্যান্ড স্যানিটাইজার শাবান এবং কলেজের কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করি ।





















