বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন অধিকতর উষ্ণ-সৌহার্দ্যপূর্ণ-উন্নয়নমুখী
- প্রকাশ : ০৮:৩৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / 61
অনলাইন ডেস্ক
বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন অধিকতর উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উন্নয়নমুখী বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় হলে পারস্পরিক উন্নয়ন ও অমীমাংসিত সমস্যার সমাধান সহজেই সম্ভব।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়স্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং একাত্তরের রক্তের রাখিবন্ধনে আবদ্ধ।
সড়ক অবকাঠামো উন্নয়ন ও গণপরিবহনের সক্ষমতা বৃদ্ধিতে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়েও হাইকমিশনারের সঙ্গে আলাপ হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।





















