সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন আনন্দমোহন কলেজ ছাত্রলীগের উৎযাপন
- প্রকাশ : ০৩:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / 42
হৃদয় আহমেদ,ময়মনসিংহ
সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মদিনে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের কেক কেটে উৎযাপন করা হয়।
আজ সোমবার (২৭ জুলাই) আনন্দমোহন কলেজে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমদুল হাসান সবুজের নেতৃত্বে ছাত্রলীগের নেতৃবৃন্দ কেক কেটে উৎযাপন করেন।
জানাযায়, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব মো.ইকরামুল হক টিটু’র দিকনির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ আনন্দ মোহন কলেজ শাখা কর্তৃক সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মদিনে কেক কাটার আয়োজন করা হয়।
এসময় আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমদুল হাসান সবুজ বলেন বর্তমান তথ্যপ্রযুক্তি, রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাবিষয়ক থেকে শুরু করে তথ্যপ্রযুক্তির বিকাশ, তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন,তরুণদের দেশপ্রেমে উজ্জীবিত করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে আত্মনিয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ নিচ্ছেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো.শেখ সজল।





















