১২:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি শেষে গাজায় ফের ইসরায়েলি হামলা শুরু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:৩০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • / 110
আন্তজার্তিক ডেস্ক,
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সাতদিনের যুদ্ধবিরতি শেষে গাজা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
স্থানীয় সময় শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৭টায় অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হয়। খবর-কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার।
হামাস পরিচালিত অভ্যন্তরীণ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের টেলিগ্রাম পোস্টের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এদিন সকাল থেকেই গাজার বিভিন্ন এলাকায় বোমা হামলার বিকট শব্দ শোনা যাচ্ছে।
উত্তর-পশ্চিম গাজায় ব্যাপক গোলাগুলির খবরও মিলছে। ইসরায়েলি বাহিনীকে প্রতিরোধের চেষ্টা করছে হামাস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, হামাস ইসরায়েলে গুলি চালিয়েছে।
তারা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী লঙ্ঘন করেছে। তাদের যুদ্ধবিমান বর্তমানে গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।
আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার শেখ রেদওয়ান এলাকায় বিমান হামলা চালিয়েছে। সেখানকার মধ্যাঞ্চলে আর্টিলারির গোলাও ছোড়া হচ্ছে। ইসরায়েলি বাহিনী স্থল অভিযান আরও জোরদার করতে চাইছে।
এদিকে, বিবিসিকে ফিলিস্তিনি এক কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চলছে। মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তবে লড়াইও অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

যুদ্ধবিরতি শেষে গাজায় ফের ইসরায়েলি হামলা শুরু

প্রকাশ : ০৫:৩০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩