দিনাজপুর জেলা শাখার উদ্দোগে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের তিন উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন
- প্রকাশ : ০৫:৪৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / 42
মো:রাজু ইসলাম,দিনাজপুর
জনতার অধিকারের সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় আজ রবিবার “বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ” দিনাজপুর জেলার খানসামা,বীরগঞ্জ,কাহারোল এই তিন উপজেলায় সংগঠনের সমন্বয়ক কর্মীদের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। উক্ত তিন উপজেলায় পেয়ারা,জলপাই ও জাম এর চারাসহ প্রায় এক হাজার বৃক্ষরোপণ করেন।বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক হাসান আল মামুন,যুগ্ন আহ্বায়ক নুরুল হক নুর এর অনুপ্রেরণায় পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। সে ধারাবাহিকতায় দিনাজপুর জেলা সমন্বয়ক শহিদুল ফাহিম এর নির্দেশে দিনাজপুরের ১৩ টি উপজেলা সমন্বয়কদের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচি প্রাথমিক ভাবে খানসামা,বীরগঞ্জ,কাহারোল উপজেলা থেকে শুরু করা হয়। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে “বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ” সংগঠনের উদ্ভব জনতার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটির জৈষ্ঠ নেতা সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর ঘোষণা করেন নতুন ভাবে একক রাজনৈতিক দল গঠনের।
জনতার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জলবায়ুর বিপর্যয় থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের জেলা কর্মী একরামুল হক আবির।





















