চাটখিলে গরু চুরির হিড়িক, রাত জেগে পাহারা
- প্রকাশ : ০৫:৪৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / 44
মোজাম্মেল হক,চাটখিল(নোয়াখালী)
নোয়াখালী জেলার চাটখিলের দক্ষিন অঞ্চলে গরু চুরির হিড়িক পড়ে গেছে। প্রতিনিয়ত চুরি হচ্ছে লোকজনের গৃহপালিত গরু। গত ৪/৫ মাসে এখানে ২৫ থেকে ৩০টি গরু চুরি হয়েছে। এতে করে গরু পালনকারী ও খামারীরা রাত জেগে পাহারা দিচ্ছেন তাদের গরু।স্থানীয় সূত্রে জানা গেছে, ৯নং খিলপাড়া ইউনিয়নের বালিয়াধর এতিম আলী ভুইঁয়া বাড়ির শহিদ, দক্ষিণ দেলিয়াই নোয়াবাড়ির মোস্তফার গাভী এবং বালিয়াধর গ্রামের ধোঁয়া বাড়ির শংকর এবং দক্ষিণ আখন বাড়ির বেলালের ষাঁড় চুরি হয়েছে। এ ছাড়া গত ৪/৫ মাসে দত্তেরবাগ শ্রীরায়,শাহপুর, সোমপাড়া, ধর্মপুর সোবানপুর, রামনারায়নপুর সহ বিভিন্ন গ্রামের ২৫ থেকে ৩০টি গুরু চুরি হয়েছে। চোরের দল রাতে পিকাপ নিয়ে এসে গোয়াল থেকে গরু বের করে পিআপে করে অল্প সময়ের মধ্যে নিরাপদ স্থানে নিয়ে যায়। বর্তমানে যারা গরু এবং গাভী পালন করে জীবিকা নির্বাহ করছে তারা রাত জেগে তাদের গরু পাহারা দিতে হচ্ছে এবং দুশ্চিন্তায় দিনাতিপাত করছে। একটি সংঘবদ্ধ দল গরু চুরির সিন্ডিকেট দল এ কাজ করে চলছে। তাছাড়া গরুর বর্তমান দাম বেশি হওয়ায় চুরি তৎপরতাও বেড়ে গেছে।
দক্ষিণ দেলিয়াই গ্রামের মোস্তফা জানান,তিনি গাভীর দুধ বিক্রি করে সংসার চালাতেন। তার গাভীটি চুরি করে নেওয়ায় তিনি এখন সংসার চালাতে পারছেন না।
বালিয়াধর গ্রামের খালেদ খোকন জানান, গরু চুরির ঘটনায় তিনি পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহন করনি পুলিশ। পিকঅাপে করে গরু চুরি করে নিয়েছে।
অথচ থানা পুলিশের কয়েকটি ভ্যান প্রতিনিয়ত টহল দিচ্ছে। এরা একটি গরুও উদ্ধার করতে পারেন নাই।
























