০২:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর উদ্ধার

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
  • / 39

মোঃ শরিফুল ইসলাম,টাঙ্গাইল
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের নিকট ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। শনিবার (২৫জুলাই)

রাত সাড়ে  ১১ টার দিকে  লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। দীর্ঘ ৯ ঘণ্টা চেষ্টার পর রবিবার সকাল সাড়ে ৮টায় উদ্ধার কাজ সম্পন্ন হয়। 
বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, ঢাকাথেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি শনিবার রাত সাড়ে ১১টার দিকে স্টেশন থেকে ১৫০ মিটার পশ্চিমে লাইনচ্যুত হয়। এঘটনায় ঢাকার সাথে উত্তর ও দক্ষিন-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনটি বগি ও ইঞ্জিন উদ্ধারের কাজ সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের পর ট্রায়াল শেষে ট্রেন চলাচল শুরু করা  হবে।

Please Share This Post in Your Social Media

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশ : ০৬:১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০