গ্রাহকদের হয়রানির অভিযোগে বেনাপোলে অগ্রণী ব্যাংকের সাথে লেনদেন বন্ধ করে দিয়েছে গ্রাহকরা
- প্রকাশ : ০৪:৩৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / 37
মোঃ নজরুল ইসলাম,শার্শা(যশোর)
বন্দর নগরী বেনাপোলে অগ্রণী ব্যাংকের ম্যানেজার শাহাদৎ হোসেনের বিরুদ্ধে গ্রাহকদের সাথে দুর্ব্যবহার ও অসদাচারনের কারনে ব্যাংকের নিয়মিত গ্রাহকরা ব্যাংকের সাথে লেনদেন বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
বেনাপোলের কে এইচ এম ইঞ্জিনিয়ারিং এর মালিক মফিজুর রহমান (দরবেশ) জানান, ব্যাংকে নতুন ম্যানেজার শাহাদৎ হোসেন যোগদানের পর পরই তিনি গ্রাহকদের সাথে অসদাচারন শুরু করেন। ব্যাংক’র গ্রাহকদের অকত্যভাষায় গালিগালাজ করে ব্যাংক থেকে বের করে দিতেও দেখা গেছে। বিশেষ করে যাদের সিসি লোন আছে তাদেরকে ব্যাংকে টাকা জমা দিতেও বাধা দিচ্ছে ,ফলে ব্যাংকে অনেকেই যেতে ভয় পাচ্ছেন তাহার ভয়ে।
অন্যদিকে শার্শার মহিদুল স্টোরের মালিক মহিদুল ইসলাম জানান, আমাকে ব্যাংকের ম্যানেজার শাহাদৎ হোসেন অকথ্য ভাষায় গালিগালাজ করে ব্যাংক থেকে বের করে দিয়েছে। আমি ব্যাংক থেকে আমার একাউন্ট ক্লোজ করে নিচ্ছি ঈদের পরপরই। তার ভয়ে বর্তমানে ব্যাংকে যেতে পারছি না। আমার মত অনেকেই ভয়ে ব্যাংকে যাওয়া বন্ধ করে দিয়েছে।
বেনাপোল অগ্রনী ব্যাংকের ম্যানেজার শাহাদৎ হোসেন জানান, আমার বিরুদ্ধে উথ্থাপিত অভিযোগ সত্য নয়।কেউ হয়তোবা ষড়যন্ত্র মুলক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।





















