০২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় সিএমএসডির সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদ উল্লাহর মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৩:৪৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
  • / 57

অনলাইন ডেস্ক
সরকারের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদ উল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ বিকেল ৩টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এই খবর নিশ্চিত করেছেন।
নাসিমা সুলতানা বলেন, ‘গত এক মাস থেকে তিনি গুরুতর অসুস্থ ছিলেন। আজ তিনি মারা গেলেন।
কোভিড-১৯ মহামারির মধ্যে সিএমএসডি থেকে নকল এন-৯৫ মাস্ক সরবরাহ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে গত ২২ মে মো. শহীদ উল্লাহকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল সরকার।

মাস্ক কেলেঙ্কারির ঘটনা সামনে আসার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের গড়া কমিটি বিষয়টি তদন্ত করে মে মাসের শেষে সরকারকে প্রতিবেদন দেয়। তবে কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রকাশ করা হয়নি তদন্ত প্রতিবেদনও।

Please Share This Post in Your Social Media

করোনায় সিএমএসডির সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদ উল্লাহর মৃত্যু

প্রকাশ : ০৩:৪৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০