দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ৫ শ্রমিক নেতা গ্রেফতার
- প্রকাশ : ০৩:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
- / 39
আল আমিন,দিনাজপুর
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি, সম্পাদকসহ পাঁচ শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পার্বতীপুর মডেল থানাপুলি।২৫ জুলাই দুপুরে বড়পুকুরিয়া কয়লা খনির বানিজ্যিক গেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বের মামলার ওয়ারেন্টের ভিত্তিতে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি (৩৫), সাধারণ সম্পাদক আবু সুফিয়ান (৩৮), দপ্তর সম্পাদক এরশাদ আলী (৪৫), মাহাবুব (৩০) ও বেলালকে (২৯) গ্রেপ্তার করে পার্বতীপুর মডেল থানায় নিয়ে আসে পুলিশ।
এর আগে, করোনার শুরু থেকে কর্মহীন শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে দাবি দফা মেনে বড়পুকুরিয়া কয়লাখনিতে স্বাস্থ্যবিধি মেনে ১০৫ জন করে চার ধাপে ৪২০ জন শ্রমিককে কাজে যোগদান করাতে রাজি হয় খনি কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় গত ২২ জুলাই ঠিকাদারী প্রতিষ্ঠানের বাছাই করা ১০৫ জন শ্রমিকের কোভিড-১৯ টেষ্টের পর খনিতে কাজে যোগদানের কথা থাকলেও শ্রমিক নিয়োগে অসন্তোষ থাকায় এতে বাঁধা দেয় গ্রেপ্তারকৃতরা।এতে খনি এলাকায় শ্রমিকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।





















