০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সাতক্ষীরায় ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসুচী
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / 35
মাসুদ আল কবীর, তালা(সাতক্ষীরা)প্রতিনিধি
মুজিবর্ষের আহ্বান , ৩টি করে গাছ লাগান’ এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরা জেলার তালা সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচী শুরু করা হয়েছে। আজ শুক্রবার (২৪জুলাই) সকাল ১০টাই তালা সদরের হাজরাকাটী বাজার পাবলিক লাইব্রেরির সামনে আম গাছের চারা রোপণ করে এ কার্যক্রম উদ্ভোধন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন তালা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ তুহিন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাওন আহমেদ,জহর হাসান সাগর তথ্য-প্রযুক্তি লীগের সভাপতি তালা উপজেলা, ছাত্রলীগ নেতা মেহেদী, রনি, আলমগীর হোসেন, প্রমুখ ১নং ওয়ার্ড হাজরাকাটী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
তালা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ তুহিন জানান যে আমরা এই ভাবে বিভিন্ন বাজারে,মসজিদ-মন্দির চত্ত্বর,সামাজিক প্রতিষ্ঠানে ও গ্রামে গিয়ে ফলজ গাছের চারা রোপণ করবো। আমাদের কাছে এখনো ২০০ শত বিভিন্ন রকম গাছের চারা আছে যা কয়েক দিনের মধ্যে রোপন করা হবে।





















