০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটিতে এসে আটকেপড়া প্রবাসীদের সুখবর দিল কাতার

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১০:০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
  • / 73

অনলাইন ডেস্ক
ছুটিতে দেশে এসে করোনার কারণে আটকেপড়া প্রবাসীদের জন্য সুখবর দিল মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটি জানিয়েছে, ১ আগস্ট থেকে কাতারে ফিরতে পারবেন করোনায় স্বল্প ঝুঁকিপূর্ণ ৪০ দেশের অভিবাসীরা। তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও শর্তসাপেক্ষে কাতারে কাজে যোগ দিতে পারবেন দেশে ছুটিতে থাকা ১৪ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি।
কাতারে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে সামগ্রিক করোনা পরিস্থিতি। এ অবস্থায় ছুটিতে থাকা অভিবাসী শ্রমিকদের ফেরাতে উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। বুধবার করোনা আক্রান্ত স্বল্প ঝুঁকিপূর্ণ ৪০ দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও কিছু শর্তসাপেক্ষে কাতার পোর্টাল ওয়েবসাইটের মাধ্যমে দেশটিতে প্রবেশের আবেদন করতে পারবেন ছুটিতে থাকা প্রবাসীরা। কাতার সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কমিউনিটি নেতারা।
দেশটিতে ফিরতে যথাযথ নিয়ম মেনে কাতার পোর্টালের মাধ্যমে আবেদন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দেশে ৬ মাসের বেশি ছুটিতে থাকা প্রবাসীদের কাতারের নিয়োগ দেয়া কোম্পানি থেকে রিটার্ন পারমিট অনুমতিপত্র লাগবে। একইসঙ্গে বাংলাদেশ ত্যাগ করার ৪৮ ঘণ্টা আগে নির্ধারিত মেডিকেল কলেজ থেকে করোনার নেগেটিভ সাটিফিকেট সংগ্রহ করতে হবে।

Please Share This Post in Your Social Media

ছুটিতে এসে আটকেপড়া প্রবাসীদের সুখবর দিল কাতার

প্রকাশ : ১০:০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০