০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোণার কলমাকান্দায় বন্যা দুর্গতদের মাঝে সেচ্ছাসেবী সংগঠন কলমাকান্দা পরিবারের খাবার বিতরণ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৯:৩৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / 37
হৃদয় আহমেদ,(কলমাকান্দা)নেত্রকোণা
নেত্রকোণার কলমাকান্দা উপজেলা কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বন্যার কবলে পড়ে আশ্রয় নেয়া ৫৪ টি পরিবার তথা ১১৬ জনের মধ্যে জনপ্রিয় একটি গ্রুপ “কলমাকান্দা পরিবার” এর পক্ষ থেকে রান্না করে খাবার দেয়া হয়।
আজ (২৪ জুলাই) এ উদ্যোগ হাতে নিয়ে খাবার দেন “কলমাকান্দা পরিবার”। সোশ্যাল মিডিয়া ভিত্তিক এই ফেইসবুক গ্রুপটি কলমাকান্দার দর্পণ হিসেবে কাজ করছে।
গ্রুপটি বিগত পাঁচ বছরের ধরে দায়িত্বশীল ভাবে কাজ করে যাচ্ছেন। গ্রুপটি কলমাকান্দা উপজেলার সকল প্রকার বিষয়ে ভুমিকা পালন করে আসছে।
এই গ্রুপের পরিচালক কাজল তালুকদার বলেন, সামাজিক দায়বদ্ধতার কারণেই এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। আপনাদের সকলের সহযোগিতা আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্তয় ব্যক্ত করেন।





















