০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
শার্শার গোগায় পুলিশের অভিযানে মোটরসাইকেল সহ ফেন্সিডিল আটক
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:৫৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / 45
মোঃ নজরুল ইসলাম,বেনাপোল
যশোরের শার্শা উপজেলার সীমান্তের গোগা কলেজ সংলগ্ন পাকারাস্তার মহা সড়ক থেকে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি ওয়ান টেষ্ট মটর সাইকেল আটক করেছে বাগআঁচড়া পুলিশ ফাড়ী তদন্ত কেন্দ্র।
বাগঁআচড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানায়, বৃহস্পতিবার( ২৩ জুলাই) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, এক মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বাগঁআচড়া ইউনিয়নের সাতমাইল সীমান্তের গোগা কলেজ এর পাশ্ববর্তী পাকারাস্তা সড়কের রাস্থার উপর অবস্থান করছে। এমন খবরে বাগঁআচড়া পুলিশের চৌকস দল সেখানে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিল ও মটর সাইকেলটি জব্দ করা হয়। তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীতে থাকা ফেন্সিডিলসহ মোটরসাইকেলটি ফেলে মাদক ব্যাবসায়ী পালিয়ে যায়।
তিনি আরও জানান, পালিয়ে যাওয়া মাদক ব্যাবসায়ী আসামীদেরকে আটকের পাশাপাশি তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া কার্যক্রম প্রস্তুতি চলছে।





















