০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে মাস্ক পার বাধ্যতামূলক

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:২৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
  • / 36

অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সুপ্রিম কোর্টে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও সুপ্রিম কোর্টে আসা সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের নির্দেশনা জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, মহামারী কোভিড-১৯ এর বিস্তার রোধে সুপ্রিম কোর্টে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আগত আইনজীবী, আইনজীবী সহকারী ও আগত সেবাগ্রহীতাসহ সংশ্লিষ্ট সবাই বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করবেন।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোভিড-১৯ নমুনা সংগ্রহে স্থাপিত বুথে আগত সেবাগ্রহীতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ক্যান্টিন-১ ও ২ এবং দোকান/বেকারিতে কর্মরতদের আবশ্যিকভাবে মাস্ক পরতে হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

সুপ্রিম কোর্টে মাস্ক পার বাধ্যতামূলক

প্রকাশ : ০৫:২৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০