জয়পুরহাটের পাঁচবিবিতে ব্রিজ ভেঙ্গে অল্পের জন্য বাঁচলো বালু বোঝাই ট্রাকের চালক
- প্রকাশ : ০১:০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / 41
মোস্তাকিম হোসেন,পাঁচবিবি(জয়পুরহাট)
পাঁচবিবিতে ব্রিজ ভেঙ্গে অল্পের জন্য বাঁচলো বালু বোঝাই ট্রাকের চালক
জয়পুরহাটের পাঁচবিবিতে বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেলেন বালু বোঝাই ট্রাকের চালক ও চালকের সহকারি হেলপারসহ পথচারিরা।
আজ বৃহস্পতিবার(২৩ জুলাই) ভোর রাতে বালু বোঝাই একটি ট্রাক ঝুঁকিপূর্ণ ব্রিজে উঠলে ব্রিজটির দুই পারসহ মাঝখানে ভেঙ্গে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে পাঁচবিবি-শালপাড়া সড়কের বড়ডারা নামকস্থানে।
এদিকে ব্রিজটির দুইদিকসহ মাঝখানে ভেঙ্গে যাওয়ায় পাঁচবিবি-শালপাড়া,মঙ্গলবাড়ি,আয়মারসুলপুর, ধলাহার,চকবরকতসহ চলাচলরত যানবাহন আটকে পড়ে আছে।
স্থানীয় এলাকাবাসী জানান, পাঁচবিবি-মঙ্গলবাড়ি সড়কের বড়ডারা নামকস্থানে ঝুঁকিপূর্ণ ব্রিজে বালু বোঝাই একটি ট্রাক উঠলে ব্রিজটির দুই পারসহ মাঝখানে ভেঙ্গে পড়ে যায়। দীর্ঘদিন ধরে এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকলেও প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক, মেসি,ভ্যান চলাচল করতো এই সড়কটি দিয়ে।কর্তৃপক্ষ ব্রিজটি ঝুঁকিপূর্ণ জানলেও ভারী যানবাহন পারাপারের কোন সর্তকবাণীর সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়নি।ব্রিজটি ভেঙে যাওয়ায় পাঁচবিবি-মঙ্গলবাড়ী সড়কের দুই পার্শ্বে পণ্যবাহী ও যাত্রী গাড়ি গুলো দাঁড়িয়ে আছে। তবে পণ্যবাহী ট্রাকগুলো বিকল্প সড়ক দিয়ে পারাপার হচ্ছে।


























