০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
শার্শায় পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক-১
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:৫৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / 39
মোঃ নজরুল ইসলাম,শার্শা প্রতিনিধি
যশোরের শার্শার বসতপুর সীমান্ত থেকে ৮০বোতল ফেন্সিডিল সহ আলামীন হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া ফাড়ি পুলিশ।
বুধবার(২২শে জুলাই)রাত ১১ টার সময় বসতপুর বাজার থেকে আটক করা হয়। আটকৃত আসামী বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের মৃতঃকেরামতের ছেলে।
বাগঁআচড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানায়,গোপন সংবাদের ভিত্তিতে,এক মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বাগঁআচড়া ইউনিয়নের বসতপুর বাজারে পাকা রাস্থার উপর অবস্থান করছে।সে সময় বাগঁআচড়া পুলিশের চৌকস দল অভিযান চালিয়ে ৮০বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করে।আটকৃত আসামীর মাদক মামলা দিয়ে যশোর কোর্টএ প্রেররণ করা হবে।

























