০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল গোপালপুরে নেশার টাকা না পেয়ে নাতী খুন করল দাদীকে

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:৩৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • / 44

মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল
নেশার টাকা না দেয়ায় টাঙ্গাইলের গোপালপুরে দাদী হেনা বেগম (৬০) কে দা দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে নাতী রিপন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। রিপন উপজেলার সেনের মাকুল্ল্যা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
বুধবার (২২ জুলাই)  বিকালে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের সেনের মাকুল্লা গ্রামে এই মর্মান্তিত খুনের ঘটনা ঘটে। হেনা বেগম সম্পর্কে রিপনের বাবা আব্দুর রাজ্জাকের চাচাতো ফুফু।
এঘটনায় গোপালপুর থানা পুলিশ সন্ধ্যায় হেনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় সূত্র জানা যায়, বৃদ্ধা হেনা বেগম প্রতিবন্দী তার বৃদ্ধ স্বামীকে ভাত খেতে দিচ্ছিল। এসময় রিপন দাদীর কাছে টাকা চাইলে হেনা বেগম নেশার টাকা না দেয়ায় দাদীর ওপর ক্ষুব্দ হয়ে রান্নাঘরে থাকা দা দিয়ে দাদীর মাথায় আঘাত ও কুপিয়ে খুন করে পালিয়ে যায়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক রিপনকে গ্রেপ্তার করে থানা নিয়ে যায়।
নিহত হেনা বেগমের ছেলে আরিফ হোসেন বলেন, আমার মাকে মাদকসেবী রিপন খুন করেছে। আমি হত্যাকারী রিপনের ফাঁসি চাই।

এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, ওই খুনের ঘটনায় অভিযুক্ত যুবক রিপনকে  গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে নিহতের ছেলে আরিফ হোসেন বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

টাঙ্গাইল গোপালপুরে নেশার টাকা না পেয়ে নাতী খুন করল দাদীকে

প্রকাশ : ০৬:৩৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০