০২:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০২:২১:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • / 39

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় লেগুনা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও সাত জন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন।

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের চকরিয়ার উত্তর হারবাং এলাকার বুড়ির দোকান পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে বলে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. আনিসুর রহমান বলেন, ‘নিহত সাত জনের মরদেহ বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। লেগুনার চালকসহ চার জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন চকরিয়ার হারবাং ইউনিয়নের নতুন বাজার এলাকার বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার আল আমিন (৪৮), লেগুনা চালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মিনার উদ্দিন (২৩) ও চকরিয়ার কোনাখালী ইউনিয়নের ফিরোজ আহমদ (৩২)।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর ক্রেন দিয়ে গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে। লেগুনায় আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

হাইওয়ে পুলিশের সঙ্গে চকরিয়া থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার কাজে যোগ দিয়েছে বলেও জানান তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার সময় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল এবং মুখোমুখি সংঘর্ষের পর গাড়ি দুটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘হাসপাতালে আনার পর এ পর্যন্ত সাত জনকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রকাশ : ০২:২১:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০