০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে একদিনেই আক্রান্ত ৩৭ হাজারেরও বেশি

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০১:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • / 39

অনলাইন ডেস্ক
অক্সফোর্ডে তৈরি করোনা টিকার পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে ভারতেও। দেশটির গণমাধ্যম এমনই দাবি করেছে। অন্যদিকে ভারতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যাও। দেশটিতে মঙ্গলবার (২১ জুলাই) একদিনেই শনাক্ত হয়েছেন ৩৭ হাজারেরও বেশি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১১ লাখ। মারা গেছেন ২৮ হাজারের বেশি।
ভারত বায়োটেক ও আইসিএমআরের যৌথভাবে তৈরি করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক ব্যবহার গত সপ্তাহে শুরু হয়েছে। নতুন করে দেশটির মানুষের কাছে আরো খুশির খবর জানাচ্ছে ভারতের গণমাধ্যম। তাদের দাবি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তৈরি করোনা ভাইরাসের টিকা ভারতেও মানব শরীরে পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।

এমন সংবাদের মধ্যেও দেশটিতে কোনভাবেই থামছে না করোনার সংক্রমণ। পশ্চিমবঙ্গ রাজ্যেও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। তাই নিয়ম করে সপ্তাহে দুদিন পুরোপুরি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার।

ভারতে গেলো ২৪ ঘন্টায় প্রায় ৩৭ হাজার মানুষের দেহে মিলেছে করোনা সংক্রমণ। মৃত্যু হয়েছে প্রায় ৬শ জনের। আর পশ্চিমবঙ্গ রাজ্যে ২৪ ঘন্টায় প্রায় ২৩শ মানুষ সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের।

Please Share This Post in Your Social Media

ভারতে একদিনেই আক্রান্ত ৩৭ হাজারেরও বেশি

প্রকাশ : ০১:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০

অনলাইন ডেস্ক
অক্সফোর্ডে তৈরি করোনা টিকার পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে ভারতেও। দেশটির গণমাধ্যম এমনই দাবি করেছে। অন্যদিকে ভারতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যাও। দেশটিতে মঙ্গলবার (২১ জুলাই) একদিনেই শনাক্ত হয়েছেন ৩৭ হাজারেরও বেশি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১১ লাখ। মারা গেছেন ২৮ হাজারের বেশি।
ভারত বায়োটেক ও আইসিএমআরের যৌথভাবে তৈরি করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক ব্যবহার গত সপ্তাহে শুরু হয়েছে। নতুন করে দেশটির মানুষের কাছে আরো খুশির খবর জানাচ্ছে ভারতের গণমাধ্যম। তাদের দাবি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তৈরি করোনা ভাইরাসের টিকা ভারতেও মানব শরীরে পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।

আরও পড়ুনঃ বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৭৪৪জন, মারা গেছেন আরও ৪২ জন