০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের ফুলবাড়িতে বজ্রপাতে ঘর বাড়ি পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে-আতাউর রহমান মিল্টন

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০১:২১:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • / 35

আল আমিন, ফুলবাড়ী(দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ীতে বজ্রপাতে ফরিদ হোসেন নামের এক দিনমজুরের ঘর বাড়ী পুরে ছাই হয়ে গেছে। এতে ওই দিনমজুর পরিবার এখন নিঃস্ব হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার (২১ জুলই) রাত সাড়ে ৮ টায় ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়নের আটপুকুর দাদুল গ্রামে।বিষয়টি জানার পর ২২জুলাই বুধবার দুপুর ১২টার দিকে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন এবং ভারপ্রপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ কানিজ আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বজ্রপাতে নিঃস্ব পরিবারের খোঁজখবর রাখছেন। ক্ষতিগ্রস্ত এই পরিবারকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। দ্রুত পরিবারটিকে পুনর্বাসন করা হবে। তিনি আরো বলেন, জাতির পিতার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুলবাড়ী-পার্বতীপুর এলাকার জাতীয় সংসদ সদস্য থাকলে স্থানীয় কাউকেই কোন কষ্টে থাকতে হবে না। যেকোন প্রকার দুর্যোগ আসলেও বীর মুক্তিযোদ্ধা মো.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মহোদয়ের দিকনিদের্শনায় সকল প্রকার দুর্যোগ কাটিয়ে উঠতে তার নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। 

এ সময় উপস্থিত ছিলেন কাজীহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মানিক রতন, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.মেহেদী হাসান,সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এএসএম নাসিম মাহমুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

দিনাজপুরের ফুলবাড়িতে বজ্রপাতে ঘর বাড়ি পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে-আতাউর রহমান মিল্টন

প্রকাশ : ০১:২১:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০

আল আমিন, ফুলবাড়ী(দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ীতে বজ্রপাতে ফরিদ হোসেন নামের এক দিনমজুরের ঘর বাড়ী পুরে ছাই হয়ে গেছে। এতে ওই দিনমজুর পরিবার এখন নিঃস্ব হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার (২১ জুলই) রাত সাড়ে ৮ টায় ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়নের আটপুকুর দাদুল গ্রামে।বিষয়টি জানার পর ২২জুলাই বুধবার দুপুর ১২টার দিকে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন এবং ভারপ্রপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ কানিজ আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

আরও পড়ুনঃ টানা বর্ষণে ফুলবাড়ীর নিম্নাঞ্চল প্লাবিত গৃহহীন হয়ে পড়েছেন শতাধিক পরিবার