টানা বর্ষণে ফুলবাড়ীর নিম্নাঞ্চল প্লাবিত গৃহহীন হয়ে পড়েছেন শতাধিক পরিবার
- প্রকাশ : ১২:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / 79
অমর চাঁদ গুপ্ত, দিনাজপুর প্রতিনিধি
টানা বৃষ্টিতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত শতাধিক পরিবার। বসতবাড়ীতে বন্যার পানি ঢুকে পড়ায় গত মঙ্গলবার (২১ জুলাই) রাত থেকে এসব পরিবারের লোকজন আশ্রয় নিয়েছেন স্থানীয় শহীদ স্মৃতি আদর্শ কলেজ ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে।
গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া বন্যার্তদের তাৎক্ষণিকভাবে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। বন্যার্তদের মাঝে চাল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, উপজেলা প্রকল্প কর্মকর্তার দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. ফজলুল হক, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ফুলবাড়ী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এএসএম নাসিম মাহমুদ প্রমুখ।















