পৌর কাউন্সিলরের রেজাউল করিমের উপর হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
- প্রকাশ : ০৬:২৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / 44
মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার
চকরিয়ায় দিন দুপুরে পৌর কাউন্সিলর রেজাউল করিম (৩৮)কে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী কফিল উদ্দিনসহ আসামীদের শাস্তির দাবীতে ২১জুলাই সকাল ১০টায় চকরিয়া পৌর শহরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
বিক্ষোভ মিছিলটি মহাসড়ক প্রদক্ষিন করে থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভকালে দলীয় নেতাকর্মী, আত্বীয়স্বজন ও শতশত শুভাকাঙ্খীগন কাউন্সিলর রেজাউলের উপর হামলাকারীদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। তারা পৌরসভার উন্নয়নকাজ করতে গিয়ে একজন জনপ্রিয় কাউন্সিলরের উপর প্রাণে হত্যার চেষ্টায় হামলা অত্যন্ত ন্যাক্কারজনক বলে উল্লেখ করেন।
উল্লেখ্যযে, গত শুক্রবার বিকাল ৩টার দিকে কাউন্সিলর রেজাউল করিম পৌরসভার উন্নয়নকাজ পরিদর্শন করে বাসায় ফেরার সময় চলাচল পথে বাদশা মিয়ার পুত্র সন্ত্রাসী কফিল উদ্দিনের নেতৃত্বে ধারালো কিরিচ দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। এসময় তাকে বাঁচাতে তার বড় ভাইয়ের ছেলে সাঈদী সাহেদ মিটু এগিয়ে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। ওইদিনই তাদেরকে ঢাকার পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৮জুলাই রেজাউলের সফল অস্ত্রোপাচার হয়। বর্তমানে চকরিয়ার নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
ইতিপূর্বে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণ কাজে বাঁধা প্রদান করে কফিল উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী।

























