০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালক নিহত হেলপার আহত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:২০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / 52
মোঃ শরিফুল ইসলাম,টাঙ্গাইল
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছে। হেলাপার আহত হয়েছে ।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ দূর্ঘটনা ঘটে। নিহত ট্রাক ড্রাইভার মোঃ আক্তার হোসেন (৪০) বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার শহরতলা গ্রামের মৃত আশরাফ হোসেনের ছেলে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে গম বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-১৯৭০) বগুড়া যাওয়ার পথে টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পানিতে পড়ে যায়। এতে করে ট্রাকে আটকা পড়া ড্রাইভার মোঃ আক্তার হোসেন (৪০) ঘটনাস্থলেই নিহত
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকে আটকা পড়া ট্রাক চালক মো. আক্তার হোসেনের মরদেহ উদ্ধার করে এলেঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। হেলপার মো. আসাদুলকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

















