১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের চত্বরে গাছের চারা বিতরণ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:৫৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / 34
দিপংকর দাস,পটুয়াখালী প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২০ অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করেছে। সেই কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে আজ ১৯ জুলাই ২০২০ইং রোজ রবিবার সকাল ১০.৩০ মিনিটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশব্যাপী প্রতিটি উপজেলায় বৃক্ষরোপন অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পটুয়াখালীর জেলা কমান্ড্যান্ট (অতিঃ দায়িত্ব) সৈয়দ ইফতেহার আলীর নির্দেশনায় ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাজিদ এর সার্বিক তত্তাবধানে মির্জাগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের চত্বরে ভাতাভুক্ত আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ফলজ ও ভেষজ মোট একশতটি চারা বিতরণ করেন। গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপি দলনেতা, দলনেত্রী ও কমান্ডারগণ উপস্থিত ছিলেন।





















