০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৯:০০:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / 43
মোঃ নজরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি
বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ৭৫ বোতল ফেন্সিডিলসহ রহিমা বেগম (৪০)নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।রবিবার সকালে বড় আচড়া পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।সে বেনাপোল পোর্ট থানার গাতীপাড়া গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া জানান.গোপন সংবাদে ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের একটি টহল দল বড়আঁচড়া পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

























