০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
যশোর মনিরামপুরে রফিক হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার অস্ত্র ও গুলি উদ্ধার
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:১৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / 41
অনলাইন ডেস্ক
গত ৯জুলাই মনিরামপুর কুচলিয়া স্কুলের সামনে রাস্তার উপর রফিকুল ইসলাম (৫৫) কে অজ্ঞাত ৫/৭ জন সন্ত্রাসী গুলি ও জবাই করে হত্যা করে। মামলাটি স্পর্শকাতর হওয়ায় যশোর জেলা গোয়েন্দা শাখা হস্তান্তর করা হয়। আজ যশোর জেলা গোয়েন্দা শাখার এলআইসি শাখা তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের সনাক্ত করে।১৭ ও ১৮ জুলাই যশোর জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ কোতোয়ালি থানার, মনিরামপুর থানা, অভয়নগর থানা পুলিশের সহযোগিতায় ০৫ জন আসামীকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি মতে হত্যা কাজে ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আসামিরা নব্য চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমউনিষ্ট পাটির সদস্য হিসেবে পরিচিয় দেয়।

























