১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে কলমাকান্দায় স্মরণ সভা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:১৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / 37
হৃদয় আহমেদ,(কলমাকান্দা)প্রতিনিধি
যমুনা গ্রুপের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিল্পপতি, যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম বাবুল এরঁ মৃত্যুতে নেত্রকোনার কলমাকান্দায় স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা স্বজন সমাবেশ কার্যালয়ে উপজেলা স্বজন সমাবেশের সভাপতি প্রণয় কুমার তালুকদারের সভাপতিত্বে ওই কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার সিংহের সঞ্চালনায় বক্তব্য রাখেন-কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, স্বজন উপদেষ্ঠা ও যুগান্তর
প্রতিনিধি প্রান্ত সাহা বিভাস, স্বাস্থ্য সহকারি নিলয় সাহা, সমকালের সাংবাদিক শেখ শামীম, কালের কণ্ঠের সাংবাদিক মো. কামাল পাশা, উপজেলা স্বজন সমাবেশর সহসভাপতি প্রশান্ত কুমার সাহা, যুগ্ম সম্পাদক সুমন চন্দ্র সরকার ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. সৈকত মিয়া প্রমূখ।





















