১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল ইমিগ্রেশন থেকে কক্সবাজারের মাদক মামলার আসামী আটক

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:৪৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
  • / 35

মোঃ নজরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি
বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে কক্সবাজারের মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৪০)কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।শুক্রবার সন্ধ্যায় ভারত থেকে ফেরার সময় তাকে আটক করা হয়।সে কক্সবাজার বাজার সদর থানার টেকপাড়া এলাকার গোলাম মাওলার ছেলে।তার বিরুদ্ধে কক্সবাজার জেলায় ডিবি পুলিশের কাছে মামলা রয়েছে। 

ইমিগ্রেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব  জানান,ইমিগ্রেশনে আটক কক্সবাজারের মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের নামে আগে থেকেই ইমিগ্রেশনে আটকের নির্দেশনা আসে।তার বিরুদ্ধে ভারত থেকে আসা বা ভারতে যাওয়া নিষেধাজ্ঞা জারি ছিল।সে শুক্রবার সন্ধ্যায় ভারত থেকে দেশে ফিরে পাসপোর্টে সিল মারার জন্য ডেক্স অফিসারের কাছে দেয়। এ সময় ডেক্স অফিসার তাকে আটক করে। পরে তাকে বেনাপোল পোর্ট থানার সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এসআই মোস্তাফিজুর রহমান জানান,বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে আটক মাদক মামলার আসামী মিজানুর রহমানকে হস্তান্তর করেছে।তাকে নেওয়ার জন্য কক্সবাজার ডিবি পুলিশের একটি টিম এসেছে তাদের কাছে আসামীকে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল ইমিগ্রেশন থেকে কক্সবাজারের মাদক মামলার আসামী আটক

প্রকাশ : ০৫:৪৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০