০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছোট ভাইয়ের জানাজায় অংশ নিতে রোববার কিশোরগঞ্জ যাবেন রাষ্ট্রপতি

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৭:৫৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
  • / 62

অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতির ছোট ভাই আবদুল হাইয়ের জানাজা রোববার নিজ জেলা কিশোরগঞ্জে অনুষ্ঠিত হবে। এ জানাজায় অংশ নিতে মিঠামইনে যাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিবের পদে থাকা আব্দুল হাই। বঙ্গভবন জানিয়েছে, মহামারিতে রাষ্ট্রপতির এই সফর নিরাপদ করতে ব্যবস্থা নেয়া হয়েছে।
গেলো বছরের অক্টোবরে নিজ এলাকা মিঠামইনে গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেবার উন্নয়ন কর্মকাণ্ড তদারকির পাশাপাশি হাওর অঞ্চল চষে বেড়ান।
৯ মাস পর রোববার আবার যাবেন জন্মস্থানে। তবে এবার স্নেহের ছোট ভাইয়ের মরদেহের ভার তাঁর কাঁধে।
আরো পড়ুনঃ করোনায় মারা গেলেন রাষ্ট্রপতির ছোট ভাই
ডেপুটি স্পিকার ও স্পিকার থাকা অবস্থায় প্রথম ছোট ভাই মুক্তিযোদ্ধা আবদুল হাইকে নিজের একান্ত সচিব পদে নিয়োগ দেন আব্দুল হামিদ। ১৯৫৩ সালে জন্ম নেয়া নিভৃতচারী আবদুল হাই প্রথম জীবনে শিক্ষকতা করলেও, সংসদ সচিবালয়ে জনসংযোগ বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন দক্ষতার সাথে। ১৬ জুলাই রাতে করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে মারা যান মিঠামইনের এই কৃতী সন্তান।

ছোট ভাইয়ের জানাজায় অংশ নিতে রাষ্ট্রপতি রোববার দুপুরে আকাশপথে কিশোরগঞ্জে যাবেন বলে জানিয়েছে বঙ্গভবন। কামালপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হবেন আবদুল হাই।

Please Share This Post in Your Social Media

ছোট ভাইয়ের জানাজায় অংশ নিতে রোববার কিশোরগঞ্জ যাবেন রাষ্ট্রপতি

প্রকাশ : ০৭:৫৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০