০২:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় যাত্রীবাহী বাস উল্টে খাদে

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১১:১৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
  • / 45

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস উল্টে সড়কে পাশে পড়ে গেছে। তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে, বাসের চাপায় একটি গরু মারা গেছে। 
শুক্রবার (১৭ জুলাই) সকালে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মদনপুর ইউনিয়নের বোর্ডের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় এক যুবক জানান, এমনিতেই নেত্রকোনার সড়কগুলো অত্যন্ত সরু। তার উপরে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের কাঁচামালরাখা হয় সড়কেই। এর ফলে প্রতিনিয়তই ঘটে ছোট বড় দুর্ঘটনা। আজও নেত্রকোনা থেকে ছেড়ে আসা জালালাবাদ বাসটি ওই এলাকায় পৌঁছতেই সড়কের ওপর রাখা বালু-পাথর পাশ কাটিয়ে যেতে উল্টে যায়।

Please Share This Post in Your Social Media

নেত্রকোনায় যাত্রীবাহী বাস উল্টে খাদে

প্রকাশ : ১১:১৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০