০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টিকটকের প্রতিদ্বন্দ্বী আনছে ফেসবুক

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১১:০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
  • / 69

অনলাইন ডেস্ক
চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিযুদ্ধ নিয়ে বেশ বিপাকে পড়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।চীনের ভিডিও শেয়ারিং সাইট টিকটকও সে ধাক্কায় পড়েছে। আর এ সুযোগে মার্কিন প্রতিষ্ঠান ফেসবুক আনতে যাচ্ছে টিকটকের প্রতিদ্বন্দ্বী। ফেসবুকের এ সেবাটির নাম হবে ‘ইনস্টাগ্রাম রিলস’।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রসহ ১২টিরও বেশি দেশে ‘ইনস্টাগ্রাম রিলস’ আগামী সপ্তাহ নাগাদ চালু করতে যাচ্ছে ফেসবুক। মিউজিক বা গান যুক্ত করে ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করে রিলসে যুক্ত করতে পারবেন ব্যবহারকারী।
আরও পড়ুন: ফেসবুক হ্যাক হলে ফিরে পাওয়ার উপায়
এর আগেও ফেসবুক টিকটকের প্রতিদ্বন্দ্বী অ্যাপ তৈরির চেষ্টা করলেও সফল হয়নি ফেসবুক। ল্যাসো নামের একটি অ্যাপ চালু করেছিল ফেসবুক। ২০১৮ সালে গুগল প্লেস্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে ল্যাসো অ্যাপটি উন্মুক্ত করে ফেসবুক। ২০১৯ সালে মেক্সিকোতে অ্যাপটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

গুগল প্লে স্টোরে দেয়া তথ্য অনুযায়ী, ফেসবুকের এই অ্যাপের মাধ্যমে ছোট ভিডিও তৈরি ও বিভিন্ন ফিল্টার ও ইফেক্ট ব্যবহার করে তা মজার করে তোলা যায়। টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ল্যাসো চালু করা হলেও এটি কখনোই টিকটক আধিপত্যে আঁচড় কাটতে পারেনি। চলতি মাসেই এই অ্যাপসটি বন্ধ করার ঘোষণা দেয় ফেসবুক।

Please Share This Post in Your Social Media

টিকটকের প্রতিদ্বন্দ্বী আনছে ফেসবুক

প্রকাশ : ১১:০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০