০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জুনে নিবন্ধন অধিদপ্তরের আয় ৫২৯ কোটি টাকা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১০:৪২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / 59
অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে এক মাসে ৫২৯ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৩৩৯ টাকা আয় করেছে নিবন্ধন অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক চিঠিতে আইন মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, গত ৩১ মে থেকে ৩০ জুন পর্যন্ত সারা দেশে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে দুই লাখ ৪৭ হাজার ৭৮০টি দলিল নিবন্ধন হয়েছে। এই সময়ের মধ্যে ২২ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ জন এবং একজন মারা গেছেন।





















