০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নোয়াখালীর হাতিয়ার নৌকা ডুবি নিহত ৩, জীবিত উদ্ধার ১১
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:৫২:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / 42
মোজাম্মেল হক, নোয়াখালী
হাতিয়ায় জেলে নৌকা ডুবে ৩ জনের মৃত্যু, ১১ জন জীবিত উদ্ধার নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি জেলে নৌকা।ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত তিনদিন আগে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে ১৪ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরের যায় একটি জেলে নৌকা। এক পর্যায়ে গতকাল রাত সাড়ে সাতটার দিকে জেলে নৌকাটি ভাসানচরের কাছাকাছি চর রাঙ্গুনিয়ার দক্ষিণে ডুবে যায়। পরে গতকাল সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো সুবর্ণচর উপজেলার বাসিন্দা শুকলব দাস (২৫), প্রাণনার্গ (৫০), সৌরভ (১৩)।হাতিয়ার মোরশেদ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।


























