০২:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা নিহত, ছেলে আহত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / 47
মোঃ শরিফুল ইসলাম,টাঙ্গাইল
টাঙ্গাইলের ভুঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শফিকুল ইসলাম শফিক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে তার ছেলে নিহাত (২৫)।
বুধবার (১৫ জুলাই) সকালে ভুঞাপুর- তারাকান্দি সড়কের পলিশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শফিকুল তার ছেলের সাথে মোটরসাইকেল যোগে ভুঞাপুর- তারাকান্দি সড়কের উপজেলার তারাই বাজারে যাচ্ছিল।
এসময় মোটরসাইকেলটি সড়কের পলিশা এলাকায় পৌঁছালে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শফিকুল মারা যায়। এসময় তার ছেলে নিহাত গুরুতর আহত হলে ভুঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কুমার বিশ্বজিৎ পাল বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত নিহাতকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


























