০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ঈদের ৮ দিন ফেরি পারাপারে বিধিনিষেধ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:২৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / 56
অনলাইন ডেস্ক
আসন্ন ঈদুল আজহার আগের ৫দিন ও পরের ৩ দিন ফেরি পারাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই সময়ে শুধু নিত্যপণ্য ও পশুবাহী পরিবহন ফেরিতে পারাপার করা যাবে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে।
এসময়, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান,জরুরি সেবার আওতায় এই নির্দেশনার শিথিলতা থাকবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই নির্দেশনা মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে নজরদারির আওতায় রাখা হবে।





















