০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চলবে ভার্চুয়ালেই

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০১:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • / 41

অনলাইন ডেস্ক
আগামী ১৯ জুলাই থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়ালে সপ্তাহে ৫ দিন মামলার শুনানি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিলে থাকা মামলার নিয়মিত কার্যতালিকা (কজলিস্ট) প্রকাশ করা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে ও শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’ এবং অত্র কোর্ট কর্তৃক প্রণীত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচারকার্য পরিচালিত হবে মর্মে অনুমোদন প্রদান করেছেন। এই সময় কোর্টের আপিল বিভাগের স্বাভাবিক কার্যক্রম চলবে।

Please Share This Post in Your Social Media

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চলবে ভার্চুয়ালেই

প্রকাশ : ০১:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০