নেত্রকোণার দূর্গাপুরে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে
- প্রকাশ : ০২:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / 36
হৃদয় আহমেদ, নেত্রকোনা
নেত্রকোণা দূর্গাপুর উপজেলায় আজ তীব্র যানজট সৃষ্টির ভয়াবহতা দেখা দিয়েছে দুর্গাপুর কলমাকান্দা সীমান্তের মধ্যে। দূর্গাপুর- কলমাকান্দা বেশ কিছু জায়গার কাজ সংস্করণ হলেও বাকি রয়ে গিয়েছিল কিছু অংশ। আর কিছু অংশের মধ্যে সৃষ্টি হয়েছে খানাখন্দ। আর খানাখন্দ এর মধ্যে বৃষ্টির পানি জমে কাঁদা হয়ে যাওয়াই চলাচলে দুর্ভোগ যান চলাচল ও সাধারণ মানুষ।
আজ (১৩ জুলাই) সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় এই দুর্ভোগের চিত্র। দেখা যায় দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত যানজটের সৃষ্টি হয় এবং দেখা যায় দুটি ট্রাক একটি বালুবাহী ও অন্যটি ইট নিয়ে গর্তের মধ্যে মুখোমুখি হয়ে যাওয়াই এই যানজটের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা সূত্রে জানাযায়, রাস্তার এই ভয়াবহতা সৃষ্টি হয়েছে সঠিক সময় রাস্তার সংস্করণ কাজ না হাওয়াই। তাই দ্রুত রাস্তার সংস্করণ কাজ শেষ করার দাবি আমাদের। আমরা স্থানীয় এমপি মানু মজুমদার মহোদয়ের নিকট আবেদন এইটুকুই যাতে করে রাস্তার সংস্করণ কাজ দ্রুত হয়ে যাই।





















