০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর সোনাইমুড়ী শীর্ষ সন্ত্রাসী জাকির ও তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে আওয়ামীলীগের মানববন্ধন

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:২০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
  • / 35

মোজাম্মেল হক,নোয়াখালী
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার শীর্ষ সন্ত্রাসী জাকির ও তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে গত বৃহস্পতিবার বিকেলে আমিশাপাড়া বাজারে মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন সমূহ। মানববন্ধন বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু বিহারী,আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পারভেজ আলম,আওয়ামীলীগ নেতা মাইন উদ্দিন প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, জাকির ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে কয়েকটি হত্যা,সন্ত্রাসী ও অস্ত্র আইনে মামলা থাকলেও তাকে গ্রেফতার করা হচ্ছে না। অথচ সে প্রকাশ্যে চলাফেরা করছে। জাকির গত সোমবার রাতে আওয়ামীলীগ নেতা নজরুলকে হত্যার উদ্দেশ্যে গুলি করে গুরুতর আহত করে। বক্তারা অবিলম্বে জাকির ও তার সহযোগীদের গ্রেফতার করার দাবী জানান।

Please Share This Post in Your Social Media

নোয়াখালীর সোনাইমুড়ী শীর্ষ সন্ত্রাসী জাকির ও তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে আওয়ামীলীগের মানববন্ধন

প্রকাশ : ০৬:২০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০