০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেনাপোল বন্দরে রাজস্ব ফাঁকি দিতে সহায়তার দায়ে ৩ জন বরখাস্ত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / 37
মোঃ নজরুল ইসলাম, শার্শা উপজেলা প্রতিনিধি
বেনাপোল বন্দরে ৩০ লাখ টাকা রাজস্ব ফাঁকির ঘটনায় রোববার বেনাপোল কাস্টমসের ৩ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
সেই সাথে বাতিল করা হয়েছে ২টি সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স।
কাস্টমস হাউজ থেকে জানা যায়, ঢাকার আমদানিকারক স
মেসার্স আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ ভারত থেকে ৬৬৫ প্যাকেজ মোটর পার্টসসহ বিভিন্ন পণ্য আমদানি করে (যার কাস্টমস বি/ই নম্বর-১৪৮২৭ ও তারিখ ২৭.০২.২০)। চালানটি আমদানি হওয়ার পর কাস্টমসের কাছে সংবাদ আসে চালানে বড় ধরনের রাজস্ব ফাঁকি রয়েছে। কিন্ত সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট একজন রাজস্ব কর্মকর্তা ও দু’জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে ম্যানেজ করে পণ্য চালানটি গোপনে খালাস করে। পরে অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম বুঝতে পেয়ে চালানটির ৪ ট্রাক পণ্য আটকের নির্দেশ দেন। কিন্তু তার নির্দেশনা উপেক্ষা করে ৩ রাজস্ব কর্মকর্তার সহযোগিতায় ট্রাকগুলো ছেড়ে দেয়া হয়। ফলে সরকারের ৩০ লাখ টাকার রাজস্ব ফাঁকি হয়।
পরবর্তীতে অতিরিক্ত কমিশনার অভিযুক্ত রাজস্ব কর্মকর্তা নাশেদুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা আশাদুল্লাহ ও ইবনে নোমানকে বরখাস্ত করেন।এবং রাজস্ব ফাঁকির সিএন্ডএফ এজেন্টস মেসার্স মদিনা এন্টারপ্রাইজ ও মেসার্স মাহিবি এন্টার প্রাইজের লাইসেন্স সাময়িক বাতিল করা হয়। ড. নেয়ামুল ইসলাম জানান, ঘটনা রাজস্ব বোর্ডকে অবিহিত করা হয়েছে।





















