০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
চুয়াডাঙ্গায় বিট পুলিশিং কার্যক্রম শুরু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:২০:০০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / 45
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙা থানা পুলিশের বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিট পুলিশিং এর অফিস কক্ষ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
বিট পুলিশিং এর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্য নিয়ে আজ আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সেবা দেয়ার জন্য উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু করলাম।
তিনি আরও জানান, ‘জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা ওয়ার্ডে বিট পুলিশিং এর মাধ্যমে মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিতে চাই। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ-জনতা সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিট পুলিশিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশ সুপার মহোদয় সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের মাধ্যমে সর্বস্তরের মানুষের সহযোগিতা করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কুমার দাস, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন।

























