০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার কলমাকান্দায় অতি বৃষ্টির প্রভাবে ফের বন্যা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
  • / 38

হৃদয় আহমেদ,(কলমাকান্দা)নেত্রকোনা 
নেত্রকোনার কলমাকান্দায় অতি বৃষ্টির প্রভাবে ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা  ফের বন্যার আশংকা করছে স্হানীয় লোকজন। 
কলমাকান্দা উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন, নাজিরপুর, পোগলা, বড়খাপন, খারনৈ, রংছাতি, লেংগুড়া ও কৈলাটী ইউনিয়নের দুইশতাধিত গ্রামের পনের হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
তাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থের স্বীকার হয়েছেন নিম্ন আয়ের লোকজন। এ বন্যায় উপজেলা আটটি ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ রাস্তা-ঘাট তলিয়ে উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে পানির মধ্যে আটকে পড়া মানুষগুলোর মধ্যে বিশুদ্ধ পানি ও খাদ্যের অভাব দেখা দিয়েছে। তাছাড়া আউশ বীজতলা, কাঁচা রাস্তা-ঘাট, পুকুর ও ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
শনিবার দুপুরে  সরেজমিন পর্যবেক্ষণে দেখা যায়, দু’দিনের টানা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলার আটটি ইউনিয়নের খাল-বিল, ছড়া ও জলাশয়সমূহ পানিতে ভরে উঠেছে। ফলে মাঠ-ঘাট ও গ্রাম্য সড়ক পানিতে ডুবে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আর ছোট বড় প্রায় দুই হাজার পুকুর পানিতে তলিয়ে গেছে। এতে স্থানীয় কৃষক ও মৎস্যচাষীরা পুকুরের মাছ বেরিয়ে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন।
স্থানীয় সুত্রে জানাজায়, আগের থেকে এবারের বন্যা আরো বড় সরো হতে পারে। 
দু’দিনের ভারী বর্ষণে নতুন করে আবারও বন্যার পানি দেখা দিয়েছে। বন্যায় রোপনকৃত আউশ ক্ষেত, বীজতলা ও পুকুর তলিয়ে গেছে। এছাড়া গ্রামের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।
বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান হাদিস বলেন, বন্যার পানিতে ইউনিয়নের রাস্তা ঘাট, পুকুর ও রোপনকৃত আউশ, শাক-সবজির ক্ষেত পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের জানান, বনার্তদের মধ্যে চাউল বিতরণ অব্যাহত আছে। তাছাড়া এ দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের সব ধরণের প্রস্তুতি রয়েছে বলেও তাঁরা জানান।

Please Share This Post in Your Social Media

নেত্রকোনার কলমাকান্দায় অতি বৃষ্টির প্রভাবে ফের বন্যা

প্রকাশ : ০৫:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০